১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ৫:৪১ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকায় চুক্তিপত্র ভঙ্গ করে জোরপূর্বক অতিরিক্ত ফ্ল্যাট জবরদখল করার অভিযোগ উঠেছে। চুক্তিভঙ্গ ছাড়াও অভিযুক্ত এসপি নানামূখি অত্যাচার-ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বেড়াজালে আবদ্ধ রেখেছে ভুক্তভোগী ইয়াসিন আলীর পরিবারকে। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ পরিবার ন্যায় বিচার চেয়ে বুধবার (২৪ এপ্রিল) নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।
লিখিত বক্তব্যে শিরোইল বালিয়াপুকুর এলাকার বাসিন্দা ইয়াসিন আলী বলেন, গত ১১-০১-২০২১ ইং তারিখে ভূমি উন্নয়ন ক্যাটাগরিতে আটতলা বিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণের চুক্তি হয় নগরীর হেঁতেম খা এলাকার বাসিন্দা আব্দুর রহিম শাহ চৌধুরী (এসপি) ও ভূমিমালিক ইয়াসিন আলীর মধ্যে। চুক্তি মোতাবেক উভয়পক্ষ ১৪টি করে ফ্ল্যাট পাবেন বলেও বন্টন চুক্তিনামায় উল্লেখ আছে। কিন্তু নির্মাণ কাজ শেষ হবার পর এসপি আব্দুর রহিম চুক্তিনামা ভঙ্গ করে অতিরিক্ত তিনটি ফ্ল্যাট দাবি করে বসেন। সে মোতাবেক তিনি মোট ১৭টি ফ্ল্যাট নেবেন বলে জানান ভূমিমালিক কে। চুক্তিপত্র ভঙ্গ করে অতিরিক্ত ফ্ল্যাট দখলে বাধা প্রদান করলে তিনি তার পদপদবীর ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট ক্রেতা-ভাড়াটিয়া ও ভূমিমালিকসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর চড়াও হন এবং ভয়ভীতি প্রদর্শণ করেন। তার কথা না শুনলে পুলিশ দিয়ে ও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে শায়েস্তা করার হুমকি ধামকি অব্যাহত রাখেন। এছাড়াও রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা বর্ণনায় আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশের মাধ্যমে আমাদের দখলকৃত ফ্ল্যাটে ন্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বিষয়টি নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পাঁচজন কাউন্সিলরের সমন্বয়ে গঠিত সালিশী বোর্ড গঠন করে একটি সুষ্ঠু সমাধান করে দিলেও এসপি আব্দুর রহিম সেই সেই সমাধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্নভাবে পুলিশী ভয়ভীতি দেখিয়ে আমার পুরো পরিবারকে হয়রানির মধ্যে রেখেছেন।
এসপি (টাঙ্গাইল) আব্দুর রহিমের বেআইনী কর্মকান্ডে আমরা হতাশ ও আতংকিত। পুলিশী অপশক্তি ও বহিরাগত মাস্তানবাহিনী দ্বারা আমাদেরকে বিল্ডিং থেকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি ও রাজশাহী পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন