১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তিনজনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে তারা গোসল করতে নেমে নিখোঁজ হয়। বেলা পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, কাটাখালি পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা তিনজনই মাদ্রাসার শিক্ষার্থী। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, এক সঙ্গে সাতজন গোসলে নামলে যুবরাজ ডুবে যায়। তাকে উদ্ধারে গিয়ে নুরুজ্জামান ও আরিফ ডুবে গিয়ে নিখোঁজ হয়। তিনি বলেন, দেড়টার দিকে আমারা খবর পেয়ে ঘটনাস্থালে যাই। পরে ডুবুরি দল ওই এলাকায় তল্লাশী চালায়। এরপর ২টা থেকে পৌনে ৩টার মধ্যে এক এক করে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এর আগে গত রোববার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন হাড়ুপুর এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন। বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর মনির থাই মিস্ত্রি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন