১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

তানোরে সেচ মটর স্থাপন নিয়ে টানটান উত্তেজনা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: lead
তানোরে সেচ মটর স্থাপন নিয়ে টানটান উত্তেজনা
বিজ্ঞাপন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা মৌজায় অগভীর নকুপের কমান্ড এরিয়ায় সেচ নীতিমালা লঙ্ঘন সেচ মটর স্থাপনের অবিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণপুর গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র আনোয়ার হোসেন বাদি হয়ে একই গ্রামের ইয়াসিন আলীর পুত্র দেলজান ওরফে রবিউল ইসলামকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেনারেল ম্যানেজার রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি ও তানোর বিএমডিএ সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে এই সেচ মটর স্থাপন নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ মটরে বিদ্যুৎ সংযোগ দেযা হলে খুন-জখম বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসি শঙ্কিত হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল তার লোকজন নিয়ে প্রতিরাতে দেশীয় অস্ত্র সজ্জিত চিমনা মাঠে ঘোরাফেরা করছে। এ নিয়ে গ্রামবাসীর মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, বিএমডিএ’র গভীর নলকুপের প্রায় এক হাজার ৫শ” মিটার ও অগভীর নলকুপের প্রায় ৯শ” মিটার কমান্ড এরিযা। এসব কমান্ড এরিয়ার মধ্যে গভীর-অগভীর নলকুপ স্থাপনের কোনো সুযোগ নাই, আর অনুমোদন দেয়ার তো প্রশ্নই আসে না। ভুক্তভোগীদের অভিযোগ বিদায়ী ইউএনও, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী ও পল্লী বিদ্যুতের এজিএম পরস্পর যোগসাজশে মটর প্রতি প্রায় ১০ লাখ টাকা আর্থিক সুবিধা নিয়ে গভীর-অগভীর নলকুপের কমান্ড এরিয়ায়, সেচ মটর স্থাপনের অনুমতি দিয়েছেন। তারা বলেন, এতো বড় দুর্নীতির সরেজমিন তদন্ত হওয়া প্রয়োজন। এ বিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী বলেন, গভীর-অগভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ মটর স্থাপনের কোনো সুযোগ নাই, আর অনুমোদন বা বিদ্যুৎ সংযোগ দেবার প্রশ্নই আসে না। তিনি বলেন, কিভাবে এসব সেচ মটরের অনুমোদন দিয়েছে তিনি বলতে পারবেন না, তিনি এখানে নতুন এসেছেন।এবিষয়ে দেলজান ওরফে রবিউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি সেচ কমিটির অনুমোদন নিয়ে সেচ মটর বসিয়েছেন। এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, কোনো তদন্ত ছাড়াই তার সেচ মটরের কমান্ড এরিয়ায় অবৈধভাবে রবিউলের সেচ মটর বসানোর অনুমতি দিয়েছে সেচ কমিটি। তিনি এবিষয়ে দুদুকের তদন্ত দাবি করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন