১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে যুদ্ধের প্রস্তুতি কিমের!

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ | বিভাগ: lead
ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে যুদ্ধের প্রস্তুতি কিমের!
বিজ্ঞাপন

আরা ডেস্ক : সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরান। যে কোন মুহুর্তে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ক্ষেপনাস্ত্র। এমন পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। অতীতে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবার তার চেয়েও বেশি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কিম।
উত্তর কোরিয়ার নেতা বলেছেন, দেশের চারপাশের ভূরাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। এই অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশে সব চেয়ে বড় সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময়ে এই মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কিম জানিয়েছেন, যদি শত্রু বাহিনী উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়, সে ক্ষেত্রে কোনো রকম দ্বিধা না রেখেই শত্রুদের গুঁড়িয়ে দেওয়ার বার্তাও দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক। সে জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কিম। কিমের মন্তব্য তুলে ধরেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। কিম বলেছেন, “আন্তর্জাতিক পরিস্থিতি জটিল… দেশের চারদিকে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত ও অস্থিতিশীল।”
রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পুতিন সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান যাতে ইসরায়েলে হামলা না চালায় এজন্য বারবার সতর্ক করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সঙ্গ দিলে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে ঘোষণা করেছে ইরান। এই পরিস্থিতিতে কিমের মন্তব্য হুমকি নাকি আগাম সতর্কতা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।সূত্র : বাংলা ইনসাইডার

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন