১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শিবগঞ্জে ঈদের নামাজ আদায়

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ | বিভাগ: lead
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শিবগঞ্জে ঈদের নামাজ আদায়
বিজ্ঞাপন

আতিক ইসলাম, শিবগঞ্জ : প্রতিবারের মতো এবারো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কয়েকটি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি গ্রামে আমবাগানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি। ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন। এতে বিনোদপুর, শ্যামপুর ও শাহাবাজপুরসহ বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। ইমাম মোজাম্মেল হক বলেন, পৃথিবীর যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলেই আমরা রোজা ও ঈদ উদযাপন করি। যদি কোনো মুসলিম চাঁদ দেখতে পাই তাহলে রোজা রাখতে হবে এবং একই নিয়মে ঈদের নামাজ আদায় করতে হবে। যেহেতু পৃথিবীর আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এ জন্য আজ ঈদ উদযাপন করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, বিনোদপুর ইউনিয়নে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিরাপত্তার স্বার্থে ও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ পাঠানো হয়েছিল। শান্তিপূর্ণভাবে ঈদের জামায়াত অনু্ষ্িঠত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক আশরাফুজ্জামান জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গায় রোজা ও ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় কিছু মানুষ এবারও ঈদের নামাজ আদায় করেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন