১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ | বিভাগ: lead
প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা প্রকাশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করায় রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (০৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন। তাঁদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি ‘স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরশন), ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।
উল্লেখ্য, গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচনে বিপুল ভোটে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এরআগে গত ২০০৮ থেকে ২০১৩ মেয়াদে প্রথম এবং ২০১৮ থেকে ২০২৩ দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। সেময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন।
চেম্বারের অভিনন্দন : সরকারি সিদ্ধান্তক্রমে রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন “প্রতিমন্ত্রীর পদমর্যাদা” প্রাপ্য হয়েছেন। যার ফলে এ অঞ্চলের মানুষের ব্যবসায়িক কর্মকান্ড ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তিনি যে সকল গুরুত্বপূর্ন উদ্যোগ গ্রহণ করেছেন তার বাস্তবায়ন অনেকটা সহজ হবে। তাই রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের পক্ষ হতে মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে আন্তরিক অভিনন্দন ও প্রানঢালা শুভেচ্ছা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন