১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হলেন রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত পত্রে এই মনোনয়ন প্রদান করা হয়। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি । এ ব্যাপারে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী তথা পুরো উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রাণকেন্দ্র। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের সুচিকিৎসা ও সুব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন