১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওয়ার্ড-মহল্লা কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে রাসিক মেয়রের ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪, ৮:১০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
ওয়ার্ড-মহল্লা কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে রাসিক মেয়রের ঈদ শুভেচ্ছা বিনিময়
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সকল ওয়ার্ড ও মহল্লা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (০৬ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড ও সকল ওয়ার্ডের মহল্লা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন