১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রাজশাহী নগরীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো মো: রহিদুল ইসলাম (২০), মো: রবিন (১৯), মো: নাসির (১৯), রকি আহমেদ শিমুল (১৯) ও ফারহান আরাফাত (১৯)। রহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে, রবিন চন্দ্রিমা থানার ছোনবনগ্রামের মো: রিপনের ছেলে, নাসির আসাম কলোনীর মৃত জলিলের ছেলে, রকি শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত সাত্তারের ছেলে ও আরাফাত চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ের দেলোয়ারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই তানভীর আহম্মেদ ও তাঁর টিম থানায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহমখদুম থানাধীন পবা নতুনপাড়া আরডিএ মাঠের সামনে গত ২৭ অক্টোবর ২০২৩ সালে আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে অপহরণ করে মারপিট করার ঘটনার সঙ্গে জড়িত আসামিরা বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ৯ টায় বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহিদুল ইসলাম, রবিন ও নাসিরকে গ্রেপ্তার করে। ঐ অভিযানে রকি আহমেদ শিমুল ও ফারহান আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তারা গত ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে দোকানদার নূর জামানকে মারপিটের ঘটনার সঙ্গে জড়িত আসামি। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন