১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

রাজশাহী নগরীর ১২‘শ ইমাম-মুয়াজ্জিন ও হাফেজকে ঈদ শুভেচ্ছা ভাতা দিলেন মেয়র

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীর ১২‘শ ইমাম-মুয়াজ্জিন ও হাফেজকে ঈদ শুভেচ্ছা ভাতা দিলেন মেয়র
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার (০৩ এপ্রিল) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে উলামা কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় দুইশ খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের হাতে ঈদ শুভেচ্ছা ভাতা তুলে রাসিক মেয়র। প্রতি বছরের মতো ন্যায় এবারো ১২‘শ খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের মতো এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে একটি টাস্ট্র গঠন করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, উলামা কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপদেষ্টা মুফতি মাইনুল ইসলাম আশরাফী, উপদেষ্টা মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকাদ্দেসুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি হাফেজ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন