৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে নয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে নয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে নয়টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের ইমারজেন্সি গেট থেকে তাঁকে আটক করা হয়। তিনি রাজশাহীর পবা উপজেলার দামকুড়ার আলিমগঞ্জ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি বারের আনুমানিক ওজন ৯.৯৯ গ্রাম । আর মোট স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। এগুলো ২৪ ক্যারেট মানের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। আরএমপির গোয়েন্দা শাখার এডিসি রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের ও অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন