১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

বেসরকারি ৯৬,৭৩৬ শিক্ষক পদে আবেদন শুরু ১৭ এপ্রিল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ | বিভাগ: lead
বেসরকারি ৯৬,৭৩৬ শিক্ষক পদে আবেদন শুরু ১৭ এপ্রিল
বিজ্ঞাপন

সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষকদের শূন্য পদের তালিকা সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদে আবেদনের সময়সীমাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রার্থীরা আগামী ১৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। রোববার (৩১ মার্চ) এনটিআরসিএ’র প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ের শিক্ষকদের শূন্য পদ পূরণের লক্ষ্যে নিবন্ধনধারী প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। এমপিওভুক্ত এসব পদের মধ্যে স্কুল ও কলেজের পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে পদ সংখ্যা ৫৩ হাজার ৪৫০টি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শূন্য পদের পদভিত্তিক তালিকা এনটিআরসিএ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টায়। এ সময়ের পর থেকেই নিয়োগ প্রত্যাশীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স চলতি বছর ১ জানুয়ারিতে ৩৫ বছর বা তার কম হতে হবে। আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল, কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে পারবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন