২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটে গবেষণা প্রকল্পর অগ্রগতির প্রতিবেদন বিষয়ক সেমিনার

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৯:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটে গবেষণা প্রকল্পর অগ্রগতির প্রতিবেদন বিষয়ক সেমিনার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রবিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণের উদ্যোগে রুয়েটের ভার্চুয়াল কনফারেন্স রুমে গবেষণা প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অত্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসিই অনুষদ ডীন প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম সরকার,পুর কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন, মানবিক ও ফলিত বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন। অন্যান্যদের উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন, ছাত্রকল্যাণ উপপরিচালক আবু সাঈদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ,শিক্ষক ও গবেষকবৃন্দ প্রমুখ।

সেমিনারটি সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণে উপপরিচালক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি। সেমিনারে অত্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রারণ দপ্তরের অধীনে পরিচালিত গবেষণা প্রকল্প সমূহের সর্বশেষ অগ্রগতিস বিষয়ক মূল্যায়ন করা হয়। সেমিনারে দুর্বার কান্ডারী ইমার্জেন্সি মেডিকেল ভেন্টিলেটর, প্রতিবন্ধীদের জন্য স্মার্ট হুইল চেয়ার প্রকল্প সহ বিভিন্ন যুগোপযোগী ও পরিবেশবান্ধব প্রকল্প প্রদর্শনী করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন