২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হরিজন সম্প্রদায়ের সাথে নির্যাতন প্রতিরোধে সভা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৯:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
হরিজন সম্প্রদায়ের সাথে নির্যাতন প্রতিরোধে সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জেন্ডারভিত্তিক নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে হরিজনপল্লীতে ইয়ুথদের (যুবদল) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ইয়ুথ দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। হরিজনপল্লী সোসালাইজেশন সেন্টারে শারীরিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এই সভার আয়োজন করা হয়। এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট-এসিডি’র আয়োজনে ও ব্র্যাক এর সহযোগিতায় ইয়ুথ দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা ও করণীয় ঠিক করা হয়।

দলের সদস্যরা তাদের কমিউনিটির বিভিন্ন সমস্যা যেমন বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, মাদক, কুসংস্কার ইত্যাদি বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য করণীয় ঠিক করেন। সঞ্চালক পরিচয় পর্বের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা ঘোষণা করেন। এরপর সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আলোচনা শুরু করেন। এরপর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন ধরনের ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। ভিডিও চিত্র প্রদর্শণী শেষে সদস্যদের মতামত জানতে চাওয়া হয়। সকলেই স্বতস্ফ’র্তভাবে তাদের মতামত ব্যক্ত করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন