২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে পোস্টার লাগানো নিয়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৫:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে পোস্টার লাগানো নিয়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে পৌর নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ সাতজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সকালে ধানের শীষের পোস্টার লাগানোর সময় বিএনপির কর্মীদের মারপিট করে তাড়িয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। পরে বেলা ১১টার দিকে বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয়।

এ সময় চারঘাট চার রাস্তার মোড়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতা আল মামুন তুষার, আওয়ামী লীগ কর্মী আজিমুদ্দিন ও বিএনপি কর্মীসহ সাতজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন