১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

কুমিল্লায় বিপুল ভোটে বিজয় সূচনার

প্রকাশিত: ৯ মার্চ ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: lead
কুমিল্লায় বিপুল ভোটে বিজয় সূচনার
বিজ্ঞাপন

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন তাহসিন বাহার সূচনা। ১০৫ কেন্দ্রে বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ফল ঘোষণা শুরু করেন। তার প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে ২৬ হাজার ৮৯৭, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন পাঁচ হাজার ১৭৩ ভোট। গতকাল শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবেই এই সিটির ভোটগ্রহণ শুরু হয়। একটি কেন্দ্রে গোলাগুলি হলেও অন্যকোথাও থেকে তেমন বিশৃঙ্খল পরিস্থিতির খবর আসেনি। এই উপনির্বাচনে ৩৮ দশমিক ৮২ শতাংশ ভোট পড়েছে বলেন জানান রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। জানা গেছে, দুই উপজেলার ২৭টি ওয়ার্ড ও ১০৫টি কেন্দ্র নিয়ে এই সিটি করপোরেশন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতী প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন, নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুই জন। ভোটকেন্দ্রে ১০৫ ও ভোটকক্ষের সংখ্যা ৬৪০টি।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন