১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

জ্বালানি তেলের দাম কমতে পারে

প্রকাশিত: ৩ মার্চ ২০২৪, ৯:০২ অপরাহ্ণ | বিভাগ: lead
জ্বালানি তেলের দাম কমতে পারে
বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেল কিছুটা সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। এ মাসে দাম ঘোষণায় কিছুটা সাশ্রয় হবে। প্রতি মাসেই দাম সমন্বয় করা হবে। গতকাল রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জনান, চলতি সপ্তাহেই জ্বালানি তেলের নিয়মিত দাম নির্ধারণ শুরু হবে। এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে জ্বালানি বিভাগ। নসরুল হামিদ বলেন, কয়েক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় হতে পারে। প্রস্তাব অনুমোদনের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহের আশা করা হচ্ছে। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। জ্বালানি তেলের দাম কেমন কমতে পারে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সূত্র অনুসারে যা আসবে, সেটাই নতুন দাম হবে। দাম কমতে পারে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আগে সংস্থাগুলোকে বলা হতো, বিশ্ববাজারে দাম কমলে কেন কমানো হয় না। এখন বিষয়টি নিশ্চিত হয়ে গেছে, নিয়মিত সমন্বয় হবে। দাম যদি বিশ্ববাজারে আবার বাড়ে, তখন ওইভাবে সমন্বয় হবে। আগামী মাসে যদি আরও কমে, দেশেও কমানো হবে। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিন জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। অনেক দেশেই বিভিন্ন শহরে আলাদা আলাদা দাম থাকে। সমন্বয়ের ক্ষেত্রে পাশের দেশের জ্বালানি তেলের দামও বিবেচনায় নিতে হবে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, কলকাতায় এখন প্রতি লিটার ডিজেলের দাম ১৩৩ টাকা। আর বাংলাদেশে ১০৯ টাকা। দাম কম হলে তেল পাচারের শঙ্কা থাকে, এটা অবশ্যই চিন্তা করতে হবে। দাম আরও সাশ্রয়ী হলে শঙ্কা আরও বেড়ে যাবে। বিষয়টি অবশ্যই নজরে রাখতে হবে। জ্বালানি তেলের দাম কমলে পরিবহনভাড়া কমবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সঙ্গে যেসব খাত জড়িত আছে, তাদেরও সমন্বয় করতে হবে। যেসব সংস্থা তাদের তদারকির দায়িত্বে আছে, তাদেরও বিষয়টি নিয়মের মধ্যে নেওয়া উচিত। জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বাড়ানো হলে পরিবহনভাড়া ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানো হয়। এটা ঠিক নয় বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতি মাসে যদি সাশ্রয়ী দামে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়, তাহলে পরিবহনসহ সংশ্লিষ্ট সব খাতেও এটা সমন্বয় করা উচিত।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন