২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : চুয়াডাঙ্গায় বাড়ির পাশের একটি বড় গর্তে জমে থাকা পানিতে ডুবে তাজিম আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক পিয়ার আলীর ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, পিয়ার আলীর প্রতিবেশী খলিলুর রহমানের বাড়ির পাশে পানি নিষ্কাশনের জন্য একটি ৫ ফুট গর্ত আছে। সন্ধ্যা ৭টার দিকে শিশু তাজিমকে ওই গর্তে ভাসতে দেখে তার স্বজনদের জানান মিরাজ নামে এক ব্যক্তি।

স্বজনরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মা সেলিনা খাতুন জানান, তার দুই সন্তানের মধ্যে ছোট তাজিম বিকেলে বাড়ির পাশেই খেলছিল। তারপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় গর্তের পানিতে তাজিমকে ভাসতে দেখে আমাদের খবর দেন মিরাজ। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, ঘটনার পর শিশুটির পরিবার থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন