সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগের ঘোষণায় পালাচ্ছেন যুবকরা

Paris
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

মিয়ানমারে সম্প্রতি সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তারপর থেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন যুবকরা। গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মান্দালাতে থাই দূতাবাসের সামনে ভিসাপ্রার্থীদের ভিড়ের চাপে নিহত হয়েছে অন্তত দুইজন। আহত আরও বেশ কয়েকজন। এদিকে, ইয়াংগুনে থাইল্যান্ডের ভিসা আবেদনের জন্য ভোর সাড়ে তিনটা থেকে লাইনে দাঁড়াচ্ছেন যুবকরা। ভিসাপ্রার্থী এক কিশোরী বলেন, ভোরে এসে যখন লাইনে দাঁড়াই, তখনও দেখি আরও ৪০ জন আগেই এসে দাঁড়িয়ে আছেন। ঘণ্টাখানেকের মধ্যে তিনশ লোক জড়ো হয়।এরকম পরিস্থিতি থাইল্যান্ডের ভিসা অফিস বন্ধের আশঙ্কা করছেন তারা। ভিসাপ্রার্থী এক যুবক জানান, বিদেশি শত্রুদের সাথে আমরা লড়াই করছি না। নিজেদের সাথেই লড়াই করছি। সেনাবাহিনীতে যোগ দিলে নিজ দেশের লোককেই মারতে হবে। তাই তারা দেশ ছেড়ে পালাচ্ছেন। ২০২১ সালে ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের নেতাদের বন্দী করে ক্ষমতা দখল করে সেনা বাহিনী। তখন থেকেই দেশটির বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর কাছে বিরোধিতার মুখোমুখি হচ্ছে জান্তা সরকার। ফলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের হিসেবে, তখন থেকে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২০ লাখ ৬০ হাজার মানুষ।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris