শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

Paris
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৪টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ইপফাৎ আরা কামাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমা ইয়াসমিন শিখাসহ মহানগর মহিলা আওয়ামী লীগের অন্তর্গত থানা এবং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris