২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : ওমানের দুকুমে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে গাড়ি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়িতে ১০ জন যাত্রী ছিলেন। তাদের ৯ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। ১ জনের বাড়ি ফেনীতে। তারা সবাই রাতে আরব সাগরে মাছ শিকার করে ভোরে বাসায় ফিরছিলেন। এই ঘটনায় আরো ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা হলেন মো. ওমর ফারুক, মো. মিনহাজ, মামুন, মিলাদ, রোবেল, মহিউদ্দিন ও ইসমাইল। এদের মধ্যে মহিউদ্দিন ও ইসমাইল আইসিইউতে ভর্তি রয়েছে।

আহতদের ৫ জনের মধ্যে ৩ জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওমানে কর্মরত এক সন্দ্বীপের এক বাসিন্দা। সড়ক দূর্ঘটনার সত্যতা স্বীকার করে সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির জানান, ওমানে সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের ৪ জন বাসিন্দা নিহত হওয়ার ঘটনা শুনেছি। বাকি আরেকজন পার্শ্ববর্তী হারানিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানতে পেরেছি। আমি আমার এলাকার দুজনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার চেষ্টা করেছি। লাশ দেশে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সেখানে থাকা আমার এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলেছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন