২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেন তোফাজ্জল

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেন তোফাজ্জল
বিজ্ঞাপন

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : দুর্গাপুর পৌরসভা নির্বাচনে নৌকার নির্বাচনী সিংগা-বহরমপুর ৬ ওয়ার্ড কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। নৌকার মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, তিনি আওয়ামী লীগের মনোনয়নে পরপর দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি দ্বিতীয়বার নিবাচিত হয়ে দুর্গাপুর পৌরসভাকে তৃতীয় শ্রেনী থেকে দ্বিতীয় শ্রেনীতে উন্নীত করেছেন। আওয়ামী লীগ তৃতীয়বারেও তাকে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়েছেন। তৃতীয়বার নৌকা প্রতীকে আমি নির্বাচিত হতে পারি তাহলে এই পৌরসভাকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেনীতে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেন নৌকার মাঝি তোফাজ্জল হোসেন। ২৮ ফেব্রুয়ারী আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে নৌকার পক্ষে ওয়ার্ড নির্বাচনী কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার পৌরসভার ৬নং ওয়ার্ড দুর্গাপুর পৌরসভা চত্বরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরাম আলীর সভাপতিত্বে নির্বাচনী কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য একেএম শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত আলী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন