শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

কক্ষপথে ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান

Paris
Update : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

এফএনএস
ইরান গতকাল রোববার বলেছে, তারা কক্ষপথে একযোগে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। পশ্চিমাবিশ্বের সমালোচনার মুখে দেশটির বিপ্লবী গার্ড একটি গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণের এক সপ্তাহ পর এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে বলা হয়, ‘এই প্রথমবারের মতো ইরানের তিনটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।’ ওই খবরে আরও বলা হয়, স্যাটেলাইটগুলো দুই ধাপে সিমোর্গ (ফিনিক্স) স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে বহন করা হয় এবং ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ৪৫০ কিলোমিটার ওপরে কক্ষপথে ছোঁড়া হয়। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, মাহদা স্যাটেলাইট উন্নত স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটির ওজন প্রায় ৩২ কিলোগ্রাম এবং ইরানের মহাকাশ সংস্থা তা তৈরি করেছে। কক্ষপথে নিক্ষেপ করা অন্য দুটি স্যাটেলাইটের নাম হচ্ছে কেহান-২ এবং হাতেফ। এ দুটি স্যালেলাইটের প্রত্যেকটির ওজন ১০ কিলোগ্রাম করে। গত সপ্তাহে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দল সোরায়া নামের গবেষণা স্যাটেলাই মহাকাশে পাঠিয়েছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এক বিবৃতিতে ইরানের এ স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের দেশগুলোর সরকার এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের বিরুদ্ধে বারবার ইরানকে সতর্ক করে দিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris