বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রেমিকাকে পাস করাতে…

Paris
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

এফএনএস
হাতে চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক আর চুড়িদার পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন এক যুবক। প্রেমিকাকে পাস করাতে এভাবে নারীর সাজে পরীক্ষা দিতে যান তিনি। কিন্তু শেষ পর্যন্ত শিক্ষকের কাছে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের ফরিদকোটের একটি পরীক্ষাকেন্দ্রে প্রেমিকা পরমজিৎ কৌরের ছদ্মবেশ নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন প্রেমিক আংরেজ সিং। প্রেমিকা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাই লাল চুড়ি, টিপ, লিপস্টিক ও মেয়েদের চুড়িদার পরে পরীক্ষা দিতে যান আংরেজ। সঙ্গে নেন আইডি কার্ডসহ প্রয়োজনীয় সব কাগজপত্র। কিন্তু পরীক্ষা শুরু আগে বায়োমেট্রিক যন্ত্রে প্রেমিকের আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের সঙ্গে মেলেনি। আর এতেই ধরা পড়েন প্রেমিক আংরেজ সিং। মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষা দেয়ার অভিযোগে আংরেজকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। ধরা পড়ার সঙ্গে সঙ্গে পরমজিতের ফর্মও বাতিল করে দেয়া হয়। এ ছাড়া বিষয়টি আরও খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৭ জানুয়ারি ফরিদকোট জেলার কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা ছিল। পরীক্ষার আগে মেয়েদের বেশে ছবি তুলে পরমজিতের নামে নকল পরিচয়পত্র তৈরি করেন আংরেজ।

 


আরোও অন্যান্য খবর
Paris