২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় প্রতিবন্ধি সন্তান নিয়ে দিনমুজুর বাবার দুঃসহ জীবনযাাপন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় প্রতিবন্ধি সন্তান নিয়ে দিনমুজুর বাবার দুঃসহ জীবনযাাপন
বিজ্ঞাপন

শাহানুর আলম বাবু, বাঘা : রাজশাহীর বাঘায় দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তরিকুল ইসলাম নামের এক দিনমুজুর। অসহায় এই পরিবারটি কোন উপায়ন্তর না পেয়ে বৃহষ্পতিবার দুপুর ২টার সময় চারঘাট বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বরাবর সাহায্য চেয়ে পিতার আইডি থেকে ফেসবুকে একটি আবেগঘন স্টাটাস পোস্ট করেছেন বাক ও শ্রবন প্রতিবন্ধি সাফিউল ইসলাম নয়ন। গফ ঞড়ৎরয়ঁষ (এমডি তরিকুল) নামিয় আইডি থেকে পোস্টকৃত স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো। আমি মোঃ সাফিউল ইসলাম (নয়ন),পিতা মোঃ তরিকুল ইসলাম, মাতা মোসাঃ ঝর্ণা বেগম,বয়স ১৪ বছর।গ্রাম-কেশবপুর, ডাকঘর কিশোর পুর,উপজেলা বাঘা, জেলা রাজশাহী। আমি একজন বাক ও শ্রবন প্রতিবন্ধী। আমার বড় বোনও একজন প্রতিবন্ধী (বয়স ১৬)। আমার বাবা একজন দিন মজুর। আমার বাবা তার দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে খুব দুর্বিষহ জীবন যাপন করছে।

বর্তমান সরকার প্রধান মানবতার মা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মত প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ভাবে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে। এবং আমাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সহনশীল। কিন্তুু দূর্ভাগ্য হলেও সত্যি আমার বয়স ১৪ বছর চললেও আমি এপর্যন্ত সরকারি কোন সাহায্য সহযোগিতা পায়নি। আমার বাবার সামান্য আয়ে আমাদের মৌলিক চাহিদা পূরণ একেবারে অসম্ভব। তাই আমার বিনীত আকুল আবেদন চারঘাট-বাঘারর মাটি ও মানুষের নেতা, অসহায় মানুষের বন্ধু, গরীব দুঃখী মানুষের আলোর দিশারি, তিন তিনবারের সফল সংসদ সদস্য বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব শাহরিয়ার আলম,আপনার সহায়তা কামনা করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন