২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরইউজে’র নবনির্বাচিতদের সংবর্ধনা দিল দুর্গাপুর প্রেসক্লাব

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরইউজে’র নবনির্বাচিতদের সংবর্ধনা দিল দুর্গাপুর প্রেসক্লাব
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নবনির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ সদস্যদের সংর্বধনা দিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় দুর্গাপুর সদর থানা মোড় আম্বিয়া প্লাজায় দ্বিতীয় তলায় দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা সাংবাদিক সমাজের আহব্বায়ক মোবারক হোসেন শিশিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সাংবাদিক সমাজের প্রধান উপদেষ্টা মহসীন মৃধা।

প্রধান অতিথি ইউএনও মহসীন মৃধা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অপরাধ অনিয়ম দুর্নীতি সংবাদের মাধ্যমেই জাতি জানতে পায়। দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, উপজেলার সাংবাদিকরা বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল। আমি উদ্দ্যোগ নিয়ে সবার সাথে কথা বলে এখন সবাইকে একত্র করেছি। এই উপজেলার সাংবাদিকদের বসার জায়গা দিতে সরকারী জমিও বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মানউন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ইউএনও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও কালের কণ্ঠ শুভ সংঘের রাজশাহী জেলার সভাপতি মুনজুর রহমান খাঁন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগা সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধাক্ষ্য সরকার দুলাল মাহবুব, সদস্য শরিফুল ইসলাম তোতা, রাজশাহীর সিনিয়র সাংবাদিক আজাহার আলী, রাশেদ রিপন, সালাহ্ উদ্দিন, গোলবার জুয়েল প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন