শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ দেশে ব্যবসা ও কর্মসংস্থানে গতি আনতেই নতুন বাজেট : প্রধানমন্ত্রী

সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার আসাদ-মন্টুর

Paris
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী-৩ আসনে গণসংযোগকালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদের সাথে বিএনএমের প্রার্থী মতিউর রহমান মন্টুর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় গণসংযোগকালে এই দুই প্রার্থীর সাক্ষাৎ হয়। এসময় দুই প্রার্থী একে ওপরের সাথে হাত মেলান এবং কুশল বিনিময় করেন।

সাক্ষাতকালে বিএনএম প্রার্থী মতিউর রহমান মন্টু আওয়ামী লীগের প্রার্থী আসাদের দলীয় লোকজনের কার্যক্রম নিয়ে সমস্যার কথা জানান। আসাদ এসব সমস্যার সমাধানও দেন।

এসময় আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা একসাথে রাজনীতি করা ও পথ চলা লোক। এক সাথেই নির্বাচনী পথ চলতে চাই। নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে চাই। নির্বাচনে মাঠে এক সাথেই প্রচার চালাতে চাই। আমার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে। পরে দুই প্রার্থী একে অপরের সাথে কোলাকুলি করেন। রাজশাহী-৩ আসনে বিএনএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্টু। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কিছুদিন আগে বিএনএমএ যোগ দেয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris