শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

বাগমারায় নৌকার সমর্থকদের হামলায় এমপি এনামুলের পিএসসহ ৪ জন আহত

Paris
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীর-৪ বাগমারায় নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ এর সমর্থক ও গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকারের নেতৃত্বে কাঁচি প্রতিকের প্রার্থী এনামুল হক এমপির সমর্থকদের উপর হামলায় ৪জন আহত হয়েছে। শুক্রবার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান, গোলাম মন্ডল, আয়ুব আলী ও শরিফ উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানের নেতৃত্বে কয়েক জন মিলে কাঁচি মার্কার পোস্টার লাগাচ্ছিলেন। ঠিক তখনই গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারসহ তার ছেলে শাওন, গোয়ালকান্দি গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে জোহান, একই গ্রামের গ্রাম পুলিশ কামরুল ইসলাম, রামরামা গ্রামের সোহেল পিতা শহিদুল, জাকির হোসেন, রাব্বি, রিপন খরাদী, সজল সরদার, সাগরসহ অর্ধ শতাধিক ক্যাডার পিস্তল ও লোহার রড হাতে ঘটনাস্থলে এসে এমপির পিএস আতাউরসহ পোস্টার লাগানো কাঁচি মার্কার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় চেয়ারম্যান আলমগীর সরকার বলতে থাকেন, গোয়ালকান্দিতে নৌকা ছাড়া কোন কথা হবে না বলেই হামলা চালায় বলে জানা গেছে। ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শুভ বলেন, আলমগীর সরকার ও তার ছেলে শাওন সরকার, রাজু সরকারসহ আরও অনেকে পিস্তল নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে।হামলার সময় নৌকা মনোনীত প্রার্থীর খন্দকার শায়লা পারভিনও উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কাঁচি মার্কার প্রার্থী এনামুল হক এমপি বলেন, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ মনোনয়ন পাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে। আমার নেতা কর্মীদের উপর একের পর এক হামলা করেই যাচ্ছে কালামের ক্যাডার বাহিনী। এভাবে চলতে থাকলে সাধারণ ভোটাররা ভোট দিতে যাওয়া নিয়েও শঙ্কা তৈরি হবে। হামলার পরেই ঘটনাস্থল পরিদর্শন করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরিবিন্দ সরকার বলেন, সন্ত্রাসী কর্মকান্ড করলে কারও ছাড় নেই। উপজেলা জুড়ে আইন শৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris