শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ দেশে ব্যবসা ও কর্মসংস্থানে গতি আনতেই নতুন বাজেট : প্রধানমন্ত্রী

রাজনীতি করি সম্মান অর্জনের জন্য অর্থ উপার্জনের জন্য নয় : আসাদ

Paris
Update : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ বলেছেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় আমার জীবনে মানুষকে অপমান করার ইতিহাস নেই। আমার চরম শত্রুরাও আমাকে এই দায়ে অভিযুক্ত করতে পারবে না। আমি মানুষ, আরেকজন মানুষকে সম্মান দিয়ে সম্মান অর্জনের চেষ্টা করি। আমি রাজনীতি করি সম্মান অর্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য নয়। আমি অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দকেও সম্মানের চোখে দেখি। রাজনৈতিক কারণে শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমি তাদেরকে হয়রানির শিকার করবো না। বেৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার আত্রাই ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদ এসব কথা বলেন।
আসাদুজ্জামান আসাদ বলেন, আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের মধ্যে ঐক্যের বাতায়ন তৈরি করে না। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকেই একই ছাতার নিচে নিয়ে পথ চলে। এবারের নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করেছেন। আমাদের মনোনয়নের লড়াই ছিল ২৬ নভেম্বর পর্যন্ত, যেদিন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ঘোষণা করেছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন। আমরা যারা আওয়ামী লীগ করি সেদিনই আমাদের বিভেদ শেষ। তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন মনোনয়ন ঘোষণা করেন তখন আমরা চলে যাই এক ছাতার নিচে। আমাকে আওয়ামী লীগের আপনারা মনে না করেন, শেখ হাসিনার নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এই এমপি পদ কারো রেজিস্ট্রি করা পদ না, এই এমপি পদ আওয়ামী লীগের ধারাবাহিকতার ফল। আজ আমি আছি, আগামী পাঁচ বছর আমি থাকবো কি না এর গ্যারান্টি কেউ দিতে পারে না। নেত্রীর পরিবর্তন করা নিয়ে কেউ যদি মনোক্ষুণ্ণ হন সে আওয়ামী লীগ করে কি না সেটি বিবেচনা করতে হবে।
রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগের এই প্রার্থী আরও বলেন, এই বাংলাদেশের মালিক ১৮ কোটি জনগণ। জানুয়ারির প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আপনার সন্তানরা যখন আনন্দিত হয়ে বাড়ি ফিরবে, তাদের এই হাসিমুখ দেখে কি আপনাদের মনে এতটুকুও আনন্দের উদ্রেক হয় না? আমরা যখন পড়াশোনা করেছি কেউ কোনোদিন নতুন বই পাবো ভাবিও নি। যারা একটু অর্থনৈতিকভাবে স্বচ্ছল তারাও নতুন বই পেতে পেতে মে-জুন মাস পার হতো। এই হাসির জন্য যদি আপনি আনন্দিত হন মনে রাখবেন সেই আনন্দের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আছে। এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য হলেও আগামী ৭ জানুয়ারি আপনাকে ভোট দিতে হবে। যদি বিবেক বলে আপনারা আমাকে ভোট দিবেন, যদি না বলে অন্য যারা আছে তাদেরই দিবেন। আমি স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার মানুষদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাই। ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় মোহনপুর উপজেলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এনামুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris