শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা প্রতীক আমার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উপহার : আসাদ

Paris
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
নৌকা প্রতীক আমার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উপহার বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার অফিসে প্রতীক বরাদ্দের পর সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নৌকা প্রতীক রাজনৈতিকভাবে আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উপহার। সেই প্রতীক নিয়ে জনগণের মাঝে যাবো। ইতোমধ্যে পবা-মোহনপুরের মানুষ উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। তারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বরণ করে নিয়ে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয়ী করবে।
আসাদ বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি, সবাইকে নিয়েই সুন্দর পরিবেশে ভোট করতে চাই। জয়ের ব্যাপারে তো সবাই শতভাগ আশাবাদী। নির্বাচনের মাঠে তো সবাই মনে করে পাশ করবো, সেই চিন্তা আমারও আছে। আমি আওয়ামী লীগের কর্মী, আমার প্রতীক নৌকা, রাজশাহী-৩ এর মানুষ শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই ভোট দিবেন।
তিনি আরো বলেন, ভোট কতটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে সেটা রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আপনারা আসলেই বুঝতে পারবেন। এটি একটি ধর্মীয় উৎসবের মতো উদযাপন করবে এখানকার মানুষজন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris