১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী-১ আসনে বিএনএম এর প্রার্থী শামসুজ্জোহা বাবু

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ২:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহী-১ আসনে বিএনএম এর প্রার্থী শামসুজ্জোহা বাবু
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সংসদ সদস্য প্রার্থী হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জোহা বাবুর নাম ঘোষনা করেছে। গতকাল সোমবার বিকালে শামসুজ্জোহা বাবুর হাতে মনোনয়ন তুলে দলটির মহাসচিব ডাঃ মোঃ শাহাজাহান। গোদাগাড়ী মডেল হাসপাতালের ব্যবস্থাপানা পরিচালক শামসুজ্জোহা বাবু বিএনএম এর গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি। এদিকে সোমবার জাতীয় পাটি(এ) শামসুদ্দীনকে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। তানোর উপজেলা জাতীয় পাটির সভাপতি হচ্ছেন শামসুদ্দীন। এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) প্রদীপ মৃধাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। সোমবার বিকালে  আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ওমর ফারুক চৌধুরী রাজশাহী বিমান বন্দরে নামলে গোদাগাড়ী-তানোরের নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন। এদিকে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য আয়েশা আখতার জাহান ডালিয়া, জেলা আওয়ীমীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য আখতারুজ্জামান ও মন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রব্বানীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নাম শুনা যাচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন