ভ্যাকসিন নিলেন কাউন্সিলর সুমন
প্রেস বিজ্ঞপ্তি : কোভিড-১৯ এর ভ্যাকসিন নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেন কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
টিকা গ্রহণের পর কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, টিকা গ্রহণের পর কোন সমস্যা হয়নি। আমি একদম ভালো আছি। খুবই স্বাভাবিক মনে হয়েছে। সরকার বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছেন। এজন্য সরকারপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। নির্ভয়ে টিকা গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
