২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী কর ভবনে বঙ্গবন্ধু কর্ণার এবং লাইব্রেরী উদ্বোধন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী কর ভবনে বঙ্গবন্ধু কর্ণার এবং লাইব্রেরী উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী কর ভবনে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরীর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরীর উদ্বোধন করেন মেয়র। উদ্বোধন শেষে অতিথিদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী ঘুরে দেখেন মেয়র।

এ সময় কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যা, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি ও কর আইনজীবী সমিতি রাজশাহীর সভাপতি মোঃ ফজলে করিম, অতিরিক্ত কর কমিশনার মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন