২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান বিএনপির

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ৩:১০ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজনীতি
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান বিএনপির
বিজ্ঞাপন

এফএনএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানিয়ে বলেছেন, সামনে আরও কঠিন আন্দোলন হবে।তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে গতকাল বুধবার রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সিইসির তফসিল ঘোষণায় আমাদের হাসিও পেয়েছে। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর সিইসি বলছেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ নির্বাচন করার চেষ্টা করবেন। এটা বিশ্বাস করা কঠিন ব্যাপার। সম্পূর্ণরূপে মিথ্যা, ভণ্ডামি। তিনি বলেন, ঘোষিত তফসিলের কারণে দেশে যদি অরাজক পরিস্থিতি তৈরি হয় সে কারণে যে অবস্থা হবে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। রিজভী বলেন, আওয়ামী লীগ আর কার জন্য এই নির্বাচনের আয়োজন করেছে? তারা গভীর সংকটের মধ্যে ফেলে দিতে তফসিল ঘোষণা করেছে। এরা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কমিশন। জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করেছেন। (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গণশত্রুতে পরিণত হবেন। তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছেন একটা পাতানো নির্বাচন করবেন। তফসিল দিলেন আর পুলিশি ভোট করে ক্ষমতায় থাকবেন, এটা দিবাস্বপ্ন। এটা ২০১৪ সাল নয়। মানুষ তফসিল প্রত্যাখ্যান করে বঙ্গোপসাগরে ফেলে দেবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন