স্টাফ রিপোর্টান
বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বুধবার (০৯ নভেম্বর) সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেব বাজার জিরো পয়েন্ট : নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শান্তি মিছিল শেষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সমাবেশে একাত্মতা ঘোষণা করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, বিএনপি-জামায়াত সবসময়ই ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসবাদের কর্মকাণ্ড করে থাকে। তারা আন্দোলনের নামে দেশের সম্পদের ক্ষতি করে, দেশের মানুষকে হত্যা করে, তারা রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে এ সকল অপকর্মে লিপ্ত হয়েছে। আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতিটি আন্দোলন ও সংগ্রামে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের রাজনীতি রাজপথেই মোকাবিলা করা হবে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে তাদের এই ষড়যন্ত্র ও চক্রান্ত জনগণকে সাথে নিয়ে রাজপথেই রুখে দিবো। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, সদস্য হাবিবুর রহমান বাবু, আতিকুর রহমান কালু প্রমুখ।
শহীদ কামারুজ্জামান চত্বর : শহীদ কামারুজ্জামান চত্বর শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য মোখলেশুর রহমান কচি, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
সাগরপাড়া বটতলার মোড় : নগরীর সাগরপাড়া বটতলার মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
কোর্ট স্টেশন : নগরীর কোর্ট স্টেশন চত্বর থেকে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, সৈয়দ হাফিজুর রহমান বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আনোয়ার হোসেন, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগসাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
কাশিয়াডাঙ্গা মোড়: নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহার আলী, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, শ্রমিক নেতা মোমিন সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
লক্ষিপুর মোড় : নগরীর লক্ষিপুর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, সহ-সভাপতি বাচ্চু, হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক এস এম আরিফ রতন, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
নওদাপাড়া মোড় : নগরীর নওদাপাড়া মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৭ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসরাইল মন্ডল, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ১৭ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
তালাইমারী মোড়: নগরীর তালাইমারীর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকসেদ আলী, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক খায়রুল বাসার সুগার সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ভদ্রার মোড়: নগরীর ভদ্রার মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সদস্য জয়নাল আবেদীন চাঁদ, মতিহার থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নান্নু, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবু, ২৬ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখতার আহমেদ বাচ্চু, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক নওশাদ আলী।
শিরোইল বাস স্ট্যান্ড: নগরীর শিরোইল বাস স্ট্যান্ডে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী সহ নেতাকর্মীবৃন্দ।
বিনোদপুর বাজার : নগরীর বিনোদপুর বাজারের শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাব্বেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ নেতাকর্মীবৃন্দ।