৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অবরোধের প্রতিবাদে ডাবলু সরকারের নেতৃত্বে কর্মসূচি

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩, ৫:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অবরোধের প্রতিবাদে ডাবলু সরকারের নেতৃত্বে কর্মসূচি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির-জামাতের ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের শান্তিপূর্ণ অবস্থায় কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ডাবলু সরকার রাজশাহী মহানগর আওয়ামী লীগসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ সকল জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিরোধের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান খায়ের, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ, যুব ও ক্রিয়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক মোঃ  সিদ্দিক আলম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক  লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী  সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন