নগরীতে রাস্তা কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক রাস্তার চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার বিকেলে কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন তিনি। এ সময় কাজের মান বজায় রেখে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাসিক মেয়র। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আসিফুল হাবীব, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ, আল মুতি সরাফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১৯ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় রাস্তা কার্পেটিং, ফুটপাত নির্মাণ ও ডিভাইডার কাজ সম্পন্ন করা হচ্ছে।
