সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ

Paris
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
৩রা নভেম্বর জেল হত্যা দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর, রাজশাহী সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পণ, জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টায় মহানগর আওয়ামী লীগের কুমারপাড়া দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর দলীয় কার্যালয় থেকে বের করা বিশাল শোক র‌্যালি। শোক র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর বারকুল্লাহ বিন দুরুল হুদা। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং ৩রা নভেম্বর কারাগারের ভেতরে জাতীয় চার নেতাকে হত্যা একইসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতার হত্যা মামলার বিচারের রায় হয়েছে। রায় আংশিক কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে সরকারের এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত দেশ যারা খুনীদের নানা অজুহাতে ফেরত দিতে চায় না। এই হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি কারা ছিলেন, তাদের দেখতে চায় জাতি। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর যোগ্য সহচর জাতীয় চার নেতা। যা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রমাণ হয়েছে। তাঁরা বঙ্গবন্ধুর সাথে বৈঈমানি করেননি, অন্যায়ের সাথে আপোস করেননি। এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। আজকের এই দিনে আমি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।
খায়রুজ্জামান লিটন আরো বলেন, বিএনপি-জামায়াত কখনো দেশের কল্যান করেনি। আগামীতেও করবে এমন আলামত নেই। বিএনপির নেতৃত্বের ঠিক নাই। তাদের নেতা কে তারা নিজেও বলতে পারে না। খালেদা জিয়া আসামী হয়ে দণ্ডিত হয়েছেন, অসুস্থ্য হয়ে আছেন। তারেক জিয়া দণ্ডিত হয়ে বিদেশে পলাতক। এই রকম একটি দল বাংলাদেশের জন্য কিছু করতে পারবে না-এটি বোঝার জন্য বিশেষজ্ঞ হতে হয় না। এরআগে শুক্রবার সকাল ১০টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর নগর ভবন থেকে শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালি শেষে কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেল হত্যা দিবস স্মরণে রাসিকের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, দোয়া মাহফিল, খাবার বিতরণ, বাদ জুম্মা নগরীর সকল মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, প্রামান্যচিত্র প্রদর্শন, শোক সম্বলিত ব্যানার প্রদর্শন, কালো পতাকা উত্তোলন ইত্যাদি। এদিকে জেল হত্যা দিবস স্মরণে সকাল থেকে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে।
নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুল রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে আরো শ্রদ্ধা জানান ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, এলজিইডি এর চেয়ারম্যান মো. আলি আখতার হোসেন, বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।


রাসিকের খাবার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে আয়োজিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।


আর্ট ক্যাম্প
প্রেস বিজ্ঞপ্তি : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ষড়ং আর্ট গ্রুপ দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নগর ভবন বঙ্গবন্ধু কর্ণার চত্বরে ষড়ং আর্ট গ্রুপ আয়োজিত ৬ষ্ঠ আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়র মহোদয় রং তুলির আচড় দিয়ে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় চার নেতার স্মরণে মোমবাতি প্রজ¦লন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় পরানো হয়। উল্লেখ্য, চিত্র প্রদর্শনী আগামী ৪ঠা নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে। ষড়ং আর্ট গ্রুপ অনেক দিন ধরেই শিল্পচর্চার বিভিন্ন শাখায় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মতো এই আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর আয়োজন করেছে।


জেলা পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি: ৩রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান হেনা’র কবরে আজ সকাল ৭:৪৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি,রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শ্রদ্ধা নিবেদন শেষে চার নেতার স্মরণে দোয়া করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মু: হাসান রেজা, সদস্য-২ (তানোর) ও প্যানেল চেয়ারম্যান-১ মো: মাইনুল ইসলাম,সদস্য-৮ (চারঘাট) মো: জনাব আলী, সংরক্ষিত সদস্য-২ ( দুর্গাপুর , বাগমারা) মোসা: সুলতানা পারভীন রিনা, সংরক্ষিত সদস্য-৩ ( পুঠিয়া, চারঘাট ও বাঘা) মোসা: সাজেদা বেগম। সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক এস এম আল মতিন, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল, সুলতানুল আরিফিন সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


ডাবলু সরকারের নেতৃত্বে
প্রেস বিজ্ঞপ্তি: ৩ নভেম্বর জেলহত্যা দিবস শ্রদ্ধার সাথে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ডাবলু সরকারের নেতৃত্বে ৩ নভেম্বর রাত ১২.০১ মিনিটে শহীদ কামারুজ্জামান মাজারে শ্রদ্ধাঞ্জলি, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে স্বাধীনতা চত্বরের প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পণ, বাদ জুম্মা নামাজ শেষে সাহেব বাজার বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন। দোয়া মাহফিল ও খাবার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ, যুব ও ক্রিয়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম , রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে প্রমুখ।


আ.লীগ নেতা আসাদের শ্রদ্ধা
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামন আসাদ শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে তিনি শহীদ কামারুজ্জামানের মাজারে গিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। মাজারে শ্রদ্ধা জনানোর সময় বাঘা-চারঘাট আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুক হক রায়হান, প্রবীন আওয়ামীলীগ নেতা বদরুজ্জামান রবু মিয়া, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল খা, দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আক্তার, সাবেক ছাত্রনেতা মিরাজুল আলম, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাবেক প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা সুলতান মাস্টার, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিলন মাস্টারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রামেবি
প্রেস বিজ্ঞপ্তি : ৩ নভেম্বর গভীর শোক আর শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) কর্মকর্তা-কর্মচারীরা। এদিন সকাল সাড়ে ১০টায় রামেবি’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকাল ৯টায় রামেবির অস্থায়ী কার্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে ৯টায় একটি শোক র‌্যালি করা হয়। এ সময় রামেবির রেজিস্ট্রার (অ.দা.) ডা.মো: জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, উপ-কলেজ পরিদর্শক ডা. জোহা মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন, সেকশন অফিসার মো: মিজানুর রহমান ও সাকিল আহমেদ, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজাসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


রুয়েট
প্রেস বিজ্ঞপ্তি : জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। শুক্রবার সকালে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পুষ্পস্তবক অর্পণের পর তারা সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) এর পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী প্রমুখ।


রাকাব
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী-এর উদ্যোগে ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। পরবর্তীতে কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান-এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম; রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামসহ রাকাব প্রধান কার্যালয়; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনষ্টিটিউট; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীগণ; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); রাকাব বঙ্গবন্ধু পরিষদ; রাকাব অফিসার্স এসোসিয়েশন এবং রাকাব অফিসার্স ফোরাম এর নেতৃবৃন্দ।


রাজশাহী চেম্বার অব কমার্স
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে “জেল হত্যা দিবস” উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীর মধ্যে ‘চেম্বার ভবনে’ কুরআন খতম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু’র নেতৃত্বে চেম্বার পরিচালনা পর্ষদ কর্তৃক শহীদ এ,এইচ, এম কামারুজ্জামান এর কবর জিয়ারত ও পুস্প স্তবক অর্পন, দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ। চেম্বারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন, মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ,বি,এম হাবিবুল্লাহ ডলার, মোঃ আব্দুল গাফফার, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।


বিএমডিএ
প্রেস বিজ্ঞপ্তি : জেল হত্যা দিবস উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএমডিএর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। শুক্রবার (০৩ নভেম্বর) রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচএম কামরুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মকর্তা কর্মচারীরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহানের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার জন্য দোয়া করা হয়। এসময় উপস্থিতি ছিলেন (বিএমডিএ) অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ , তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন বিএমডিএ‘র পেশ ইমাম মোঃ রফিকুল ইসলাম।
রাজশাহী কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : দিবসটি উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকাল ৯মি. অধ্যক্ষ ও উপাধ্যক্ষর নেতৃত্বে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ০৯:৩০ মি. জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মহিলা কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “জেলহত্যা দিবস-২০২৩” পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সকাল ০৯:১৫ মিনিটে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ০৯:৪৫ মিনিটে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা এবং উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোঃ মোজাফফার হোসাইন এবং বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ।
রাজশাহী শিক্ষা বোর্ড
প্রেস বিজ্ঞপ্তি : ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় রাজশাহী শহরের কাদিরগঞ্জস্থ শহীদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয়। সকাল ০৮.৩০ টায় শিক্ষা বোর্ড চত্বরে চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ও সচিব মো. হুমায়ূন কবীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুজিব শতবর্ষ স্মারক ম্যুরালে এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ০১ মিনিট নীরবতা পালন করে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ০৮.৪৫ মিনিটে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান(দায়িত্বপ্রাপ্ত) ও সচিব জনাব মো. হুমায়ূন কবীর এর সভাপতিত্বে মুজিব শতবর্ষ স্মারক ম্যুরাল চত্বরে জেলহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক ও বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান মূল্যায়ন কর্মকর্তা জনাব এস.এম. গোলাম আজম।
মৎস্যজীবী লীগ
প্রেস বিজ্ঞপ্তি : ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাজশাহী মহানগর উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় একটি শোক র‌্যালি বের করে কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, পরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাজশাহী মহানগর এর উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাজশাহী মহানগর কমিটির আহবায়ক বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী মো: মাসুদ রানা। বক্তব্য রাখেন সদস্য সচিব হাসিবুল ইসলাম, মো: হায়দার আলী প্রমুখ। শোকসভা শেয়ে অসহায় গরীব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris