শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধের প্রতিবাদে রাজশাহীতে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ

Paris
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার সকালে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ পালন করা হয়।

সাহেব বাজার জিরো পয়েন্ট: রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১১.৩০টায় শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহীন আকতার রেণী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, সদস্য হাবিবুর রহমান বাবু, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, মোখলেশুর রহমান কচি সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

শহীদ কামারুজ্জামান চত্বর: শহীদ কামারুজ্জামান চত্বরে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, মোখলেশুর রহমান কচি, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

ডাবলু সরকারের বিক্ষোভ : বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে পথসভার আয়োজন করে। ডাবলু সরকার রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ সকল জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিরোধের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান খায়ের, মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমন, যুব ও ক্রিয়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিকুল আলম সিদ্দিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী  সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মজিবর রহমান, মোঃ মমতাজ উদ্দিন প্রমুখ।

কাশিয়াডাঙ্গা মোড়: নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, শ্রমিক নেতা মোমিনসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

কোর্ট স্টেশন: নগরীর কোর্ট স্টেশন চত্বরে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য নজরুল ইসলাম তোতা, সৈয়দ হাফিজুর রহমান বাবু, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী লাউসান, সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

লক্ষিপুর মোড়: নগরীর লক্ষিপুর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আরিফ রতন, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম লিটন সহ নেতাকর্মীবৃন্দ।

সাগরপাড়া বটতলার মোড়: নগরীর সাগরপাড়া বটতলার মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপািত নাঈমুল হুদা রানা, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নওদাপাড়া মোড়: নগরীর নওদাপাড়া মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, ১৭ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসরাইল মন্ডল, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ১৭ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

তালাইমারী মোড়: নগরীর তালাইমারীর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকসেদ আলী, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  আনন্দ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক খায়রুল বাসার সুগার সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ভদ্রার মোড়: নগরীর ভদ্রার মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল হুদা সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবু, ২৬ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখতার আহমেদ বাচ্চু, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক নওশাদ আলী।

বিনোদপুর বাজার: নগরীর বিনোদপুর বাজারের শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা,  ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাব্বেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ নেতাকর্মীবৃন্দ।

পুঠিয়া-দূর্গাপুর

পুঠিয়া থেকে প্রতিনিধি : সারাদেশ ব্যাপী বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাস, নৈরাজ্য, প্রধান বিচারপতির বাসভবন, সাংবাদিক ও হাসপাতালে হামলা এবং পুলিশ হত্যার প্রতিবাদে রাজশাহীর বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে পুঠিয়া উপজেলা সদরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন পুঠিয়া-দূর্গাপুর আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি. এম হিরা বাচ্চু। প্রথমে পুঠিয়া উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সড়ক পথে দূর্গাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুঠিয়া ফিরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিপু, পুঠিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন, জেবের মোল্লা, এবিএম শাখাওয়াত হোসেন বাসার, ইউপি সদস্য মিলন, মেম্বার হাবিবুর রহমান ও আঃ হান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris