৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব পরিচালনা পর্ষদের ৫৭১তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩, ৪:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব পরিচালনা পর্ষদের ৫৭১তম সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের ৫৭১তম সভা অনুষ্ঠিত হয়। রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব হোসেন এবং প্রানিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ড. মোঃ নজুরল ইসলাম অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় প্রানিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ড. মোঃ নজুরল ইসলাম-কে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান। ব্যাংক-এর সার্বিক কর্মকান্ডের উপর সভায় বিশদ আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন