রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাসিকের নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে : মেয়র

Paris
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এই  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। দেশের বর্তমান পরিস্থিতে নিরাপত্তা শাখাকে সর্তকভাবে নগর ভবন সহ সিটি কর্পোরেশনের স্থাপনাগুলো পাহাড়া দিতে হবে। তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এরপরিপ্রেক্ষিতে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিরাপত্তার দায়িত্ব প্রদান করা হয়। আগামীতে নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে। সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান। সভায় সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার গার্ড কমান্ডার, সুপারভাইজার সহ গার্ডরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris