রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

নির্বাচন আসলেই অশুভ খেলায় মেতে ওঠে বিএনপি-জামায়াত : মেয়র লিটন

Paris
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

আরা ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলেই একটি দল, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যে সকল কাজ করেছে, সেই দল বিএনপির নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট চক্র নানা অশুভ খেলায় মেতে ওঠে। এবারো তার ব্যতিক্রম হয়নি। ২০১৪/১৫ সালে তারা আগুন সন্ত্রাস করেছে, গাড়িতে আগুন দিয়ে অসংখ্য নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে, পবিত্র কোরআন শরীফেও আগুন ধরিয়ে দিয়েছিল, সেকথা আমরা ভুলে যাইনি। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের যেকোন অপতৎপরতা প্রতিরোধে আওয়ামী লীগ প্রস্তুত আছে। সেটি আমরা আরেকবার প্রমান করে দিবো। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি। সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যাদের পায়ের তলায় মাটি নাই, তারাই সকালে বিকালে বলে ‘ঈদের পরে, রোজার পরে, বৃষ্টির পরে, শীতের পরে সরকার পতনের আন্দোলন হবে।’ আজ পর্যন্ত তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারেনি এবং পারবেও না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আজকে শুধু ঢাকা নয়, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, সর্বত্র মানুষ উন্নয়নের যে ছোঁয়া পেয়েছে, সেই উন্নয়ন থেকে মানুষ নিজেকে বঞ্চিত করতে চায় না। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের সেই লুটপাট দেখতে চায় না, বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেই জায়গায় আর আমরা যেতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, আরো হবে, আরো উন্নয়ন, আরো সুন্দর অবকঠামো উন্নয়ন হবে। সবদিকে বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্যে এই নির্বাচনে আমাদের জয়যুক্ত হতেই হবে। আমরা জয়যুক্ত হবো ইনশাল্লাহ।

 


আরোও অন্যান্য খবর
Paris