৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় সচেতনতামূলক উম্মুক্ত সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ৩:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় সচেতনতামূলক উম্মুক্ত সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

 

পুঠিয়া থেকে প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, উঠান বৈঠক, জঙ্গীবাদ, মাদক প্রতিরোধে সচেতনতামূলক উন্মুক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউদ্দজামান বদি, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী সহ অনেকে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন