পবায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা
পবা প্রতিনিধি
রাজশাহীর পবায় উপজেলায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পবা উপজেলার এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি হলরুমে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম ও মো: ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম। ইউসেপ বাংলাদেশ পবা প্রতিনিধি ও পবা উপজেলা এনজিও সমন্বয়কারী শ্যামল ঢালী’র সঞ্চালনায় এনজিও বিষয়ক সমন্বয় সভায় চলমান কার্যক্রম উপস্থাপন করেন কারিতাস সংস্থার পক্ষে জেলা প্রকল্প কর্মকর্তা তাইবুর রহমান ও উদ্দীপন সংস্থা’র পক্ষে শাখা ব্যবস্থাপক আবুল বাশার। বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মহসীন আলী।
