সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

নগরীর সড়ক বিভাজকের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, পরিদর্শনে মেয়র

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে দোষীদের খুঁজে বের করতে নির্দেশ দেন এবং স্থায়ী বাসিন্দাদের সজাগ থাকার অনুরোধ জানান রাসিক মেয়র। এ ব্যাপারে রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন স্যারে দিক নির্দেশনায় নগরীর সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের গাছে সাজানো হয়েছে। পরিবেশ কর্মীদের নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছে। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে কে বা কারা বহরমপুর রেল ক্রসিং হতে কাশিয়াডাঙ্গা সড়কের সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন কেটে ফেলেছে। এরমধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ রয়েছে। এছাড়া আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris