৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক তাদের অগ্নি অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মোশাররফ, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, সমকালের প্রতিনিধি সনি আজাদ, প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, প্রজেক্ট অফিসার সাবির হোসেন, প্রকল্প সহকারী হাফিজুল ইসলাম প্রমুখ। প্রকল্পটি ৯টি উপজেলায় নারীদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে ৪৭টি স্কুলে ৯ হাজার ৭০০ শিক্ষার্থীকে সচেতনতার লক্ষে কাজ করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন