৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি,রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রবিবার (২২ অক্টোবর) রাত ৮ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মহানগরীর রাণীবাজারে টাইগার-১ থেকে শুরু করেন জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়। এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বাংলাদেশ একটি অসাস্প্রদায়িক দেশ। এদেশে জাতিতে জাতিতে কোন ভেদাভেদ নেই। তবে একটি মহল নিজেদের স্বার্থ হসিলের জন্য অন্য সম্প্র্রদায়ের উপর হামলা ও জানমালের ক্ষতি করে। এই সকল লোক ও দল থেকে সাবধান থাকার জন্য হিন্দু সম্প্রদায়ের জনগণকে অনুরোধ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ব্যক্তিগত এ্যাড. সুশান্ত সরকার, ডা. শওকত রশিদ, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী (সোহেল) অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন