প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেনছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা কারও প্রতিপক্ষ নই। আমরা প্রতিবেশী। আমরা একে অপরের সহমর্মী। একই দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সংবিধানে আপনার যে অধিকার, আমারও সেই অধিকার। গতকাল রোববার রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের সূর্যপুর নখরাজিঘাট পূজা মন্ডপ, ইটা ঘাঁটি মোড় ও নওহাটা বাজারের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম ও কামরান ইয়ামিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলি রানী, নওহাটা পৌর আওয়ামী লীগ নেতা বাবলু হোসেন, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, বড়গাছি ইউনিয়ন আওয়ামী নেতা ইমরান আলী, হরিয়ান ইউনিয়ন চেয়ারম্যান জেবোর আলী, হরিয়ান ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নীল আলী, পাঁচ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, তিন নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রানা, সাধারণ সম্পাদক বাবলু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াসিন আলী, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাকিব উদ্দিন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হরিয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ আলী, কাটাখালি পৌরসভার এক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মানিক, তিন নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের রহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দিলবর আলী, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি বজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।