রাজশাহীতে ইএসডিওর ওয়াশ কেয়ারটেকিং বিষয়ক প্রশিক্ষণ
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহীতে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রেসকিউ প্রকল্পের উদ্যোগে ১৫ দিন ব্যাপী ওয়াশ কেয়ারটেকিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। (৪-২২)অক্টোবর পর্যন্ত ১৫দিনের এই প্রশিক্ষণ কোর্সে প্রকল্প এলাকার ১৯ জন প্রান্তিক জনগোষ্ঠী অংশগ্রহণ করেন। উপশহরে ইএসডিও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইএসডিও-রেসকিউ প্রকল্পের ফোকাল পার্সন ও রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান। ইএসডিও-রেসকিউ প্রকল্প সমন্বয়কারী তাসবীর আহমদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও রেসকিউ প্রকল্প ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জ্জী। অনুষ্ঠানে ইএসডিও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
