পূজামন্ডপ পরিদর্শন করলেন রাজশাহীর ডিআইজি ও এসপি
প্রেস বিজ্ঞপ্তি
গত ২১ অক্টোবর রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানা এবং চারঘাট থানার পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম (বার) এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম। তাঁরা রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারের দুর্গামাতার মন্দির এবং চারঘাটের সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর শ্রী শ্রী কালিমাতার মন্দির এবং চারঘাট থানার সন্নিকটে চারঘাট কেন্দ্রীয় কালিমাতার মন্দির পরিদর্শন করেন। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এবং রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম পুজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তাঁরা পুজা উদযাপন কমিটির সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো: রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আ.ন.ম নিয়ামত উল্লাহ, চারঘাট থানার অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমান-সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
